সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লোহাগাড়ায় ১১ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক আটক

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বাস চালক মুহাম্মদ সোহেল তালুকদার কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

 

রোববার (৬ জুলাই) র‌্যাব-৭ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সোহেল তালুকদার ঢাকার দক্ষিণখান থানার ফরহাদাবাদ এলাকার বাসিন্দা এবং মুহাম্মদ হানিফের ছেলে।

 

র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর থেকেই সোহেল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

উল্লেখ্য, গত ১ এপ্রিল ঢাকার মিরপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রফিকুল ইসলাম তাঁর পরিবার ও আত্মীয়-স্বজনসহ একটি মাইক্রোবাসযোগে রওনা দেন। ২ এপ্রিল সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিপরীত দিক থেকে আসা রিলাক্স পরিবহনের একটি বাস দ্রুতগতিতে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম, তাঁর স্ত্রী, দুটি শিশু সন্তানসহ ১০ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলারই প্রধান আসামি ছিলেন মুহাম্মদ সোহেল তালুকদার।

 

মামলাটি দোহাজারি হাইওয়ে থানা তদন্ত করছেন এবং অবশেষে মামলার প্রধান আসামী সোহেল তালুকদার কে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর