বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

কুষ্টিয়ায় মেয়ে হত্যার বিচারের দাবীতে মায়ের সংবাদ সম্মেলন 

Reporter Name / ৮৯ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার মিরপুরে মেয়ে হত্যার বিচারের দাবীতে এক অসহায় মা সংবাদ সম্মেলন করেছে। সোমবার সকালে জেলার মিরপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে একটি রেষ্টুরেন্টে মেয়ে সুমাইয়া আক্তারের হত্যার বিচারের দাবীতে মা শাহিদা খাতুন সংবাদ সম্মেলন করেন। শাহিদা খাতুন ধুবইল গ্রামের প্রবাসী শাহাজুল ইসলামের স্ত্রী। সংবাদ সম্মেলনে শাহিদা খাতুনের পক্ষে তার ছোট মেয়ে সিন্থিয়া খাতুন লিখিত বক্তব্যে বলেন যৌতুক ও শাররীক নির্যাতনে সুমাইয়াকে হত্যা করা হয়েছে। ২০২৩ সালের ৮ জানুয়ারি পারিবারিক ভাবে পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের নবীছদ্দীনের ছেলে আকরাম হোসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই আকরাম হোসেন যৌতুকের দাবিতে সুমাইয়ার উপর মানসিক ও শারীরিক নির্যাতন করত। গত ২৭ মার্চ তাকে নির্যাতন করে হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। হত্যার পর আকরাম হোসেন মুঠোফোনে রাত ২টায় তার শাশুড়িকে জানাই সুমাইয়া অসুস্থ আপনারা দ্রুত চলে আসেন। সংবাদ পাওয়া মাত্রই শাহিদা খাতুন তার আত্মীয়স্বজনদের নিয়ে জামাইয়ের বাড়িতে গিয়ে দেখেন মেয়ে সুমাইয়ার মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। এ সময় সুমাইয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহৃ ছিল বলে দাবী করেন। বিষয়টি স্থানীয় থানায় জানালে তারা হত্যা মামলা নিতে অস্বীকৃতি জানায়। ফলে বাধ্য হয়ে কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুটিশিয়াল ম্যাজিস্ট্রেটের মিরপুর আমলি আদালতে জামাই আকরাম হোসেন, শশুর নবীছদ্দীন ও শাশুড়ি আফরোজা খাতুনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়। যার নং মিরপুর জিআর১১২/২৫। তিনি সংবাদ সম্মেলনে এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেন। এ সময়ে সুমাইয়া আক্তারের চাচা রেজু বিশ্বাস, ফুপা তরিকুল ইসলাম, ভাতিজা পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর