শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ার সেই পুলিশ সদস্য বরখাস্ত

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট করার অভিযো‌গে ফারজুল ইসলাম রনি নামে ট্রাফিক পুলিশের সেই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

শ‌নিবার (৫ জুলাই)  দুপুর ২টার দি‌কে এই তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান।

 

 

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নি‌য়ে আপ‌ত্তিকর পোস্ট করেন ট্রা‌ফি‌কে কর্মরত ওই পু‌লিশ সদস‌্য। এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রেন বৈষম‌্যে‌ বি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতা-কর্মীরা।

 

 

ঘটনার দিন রাতেই তাঁর ছুটি বাতিল করে তাঁকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেন, তাঁর ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পুলিশের ভাষ্য, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন ফারজুল। এরপর থেকে তিনি কাজে ফেরেননি, রয়েছেন আত্মগোপনে।

 

 

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাঁকে ক্লোজড করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

 

 

ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর