বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার 

Reporter Name / ২১৭ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

কাগজ ডেক্স:

 

সিরাজগঞ্জের কামারখন্দে এসিআই ফুড কারখানার ডোবা থেকে শামিম হোসেন নামের মানসিক প্রতিবন্ধী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মচারীদের জড়িত থাকার অভিযোগ তুলে সেখানে হামলা চালায় এলাকাবাসী। শুক্রবার দুপুরে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।শামিম হোসেন কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি গত বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শামিম। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে আজ দুপুর ১২টার দিকে এসিআই ফুড কারখানার পাশে ডোবায় শামিমের লাশ পরে থাকতে দেখেন তাঁর বাবা সাইফুল। এ সময় পরিবারের অন্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে শ্বাসরোধে হত্যা ও লাশে আগুন দেওয়ার আলামত দেখতে পায়। এ সময় ক্ষুব্ধ এলাকাবাসী কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জানালার বেশ কয়েকটি গ্লাস ভেঙে যায়।

 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মানসিক প্রতিবন্ধী ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর