বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

পুকুর পাড়ে খেলতে গিয়ে প্রাণ গেল দুই চাচাতো ভাইয়ের 

Reporter Name / ২০০ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

 

অভিশেখ চন্দ্র রায়,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই সিহাব (৯ ) ও সোহান (৮ ) নামের দুই জন পানিতে ডুবে মারা গেছে।

 

শুক্রবার (৪  জুলাই ) সকালে উপজেলার  ১নং পাড়িয়া ইউনিয়নে ছোট লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত মাদ্রাসা ছাত্র সিহাব হোসেন ও সোহান উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল  ইসলাম এর ছেলে। দুই জনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

 

স্থানীয়রা জানান, সকালে সিহাব ও সোহান তার দাদির সাথে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গিয়ে বাড়ির পার্শ্বে পুকুরের পাড়ে খেলতে নামে। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান সিয়াম। তাকে বাঁচাতে পুকুরে ঝাপ দেন সোহান আলী। পরে দুজনের লাশ উদ্ধার করা হয়।

 

পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি বেগম বলেন, ছেলে দুটিকে পুকুরের পানিতে দেখে চিৎকার চেঁচামেচি করলে আসেপাশের মানুষ জন ছুটে আসে। দীর্ঘক্ষন স্থানীয় লোকজন চেষ্টা করার পর দুই চাচাতো ভাইয়ের মরদেহ উদ্ধার করে। পরিবার দুটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।

 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর