শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

Reporter Name / ১৪৫ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

কুষ্টিয়া প্রতিনিধি:

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর চলমান হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (৪ জুলাই) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক তরুণ কুমার ঘোষ সভাপতিত্ব করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “৫ই আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে আমাদের সম্প্রদায়ের উপর বারবার হামলা, ভাংচুর ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও কিছু অসাধু রাজনৈতিক নেতার ইন্ধন রয়েছে।”

তরুণ কুমার ঘোষ আরও বলেন, “দেশের বড় বড় রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত হয়নি। এমনকি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি—সব দলই ক্ষমতায় থাকলেও সংখ্যালঘুদের দুর্দশা অব্যাহত রয়েছে। এ অবস্থায় শুধু জামায়াতে ইসলামী কখনও রাষ্ট্রক্ষমতায় না থাকলেও তারা অন্তত কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলে, যেখানে মানবতার শিক্ষা রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা বিশ্বাস করি, কোনো ধর্মই অন্য ধর্মের বা মানবতার ক্ষতি চায় না।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা হিন্দু মহাজোটের সভাপতি অঘোর কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রমেশ ঠাকুর, দশরথ ঠাকুর, সুবাস ঘোষসহ অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলার বিচার, মিথ্যা মামলার প্রত্যাহার এবং হিন্দু সম্প্রদায়ের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর