বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

রামগতিতে সিএনজি -ট্রাক্টার  সংঘর্ষে  স্কুলছাত্রী নিহত, আহত ৩ 

Reporter Name / ২০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগতিতে সড়ক দুর্ঘটনায় চরপোড়াগাছা ইউনিয়নের মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (১৩) নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মালবাহী ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় তার।

‎নিহত স্কুলছাত্রী রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার আলী হোসেনের মেয়ে।

 

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চরপোড়াগাছা এলাকার মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল সামিয়া আক্তার।  আজ দুপুরে বিদ্যালয়ে ছুটির পর সামিয়া আক্তার সহপাঠীদের নিয়ে সিএনজি অটোরিকশায় করে বাড়ির দিকে যাচ্ছিল।  পোড়াগাছার স্টিল ব্রিজের উপর পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সামিয়া আক্তারসহ চারজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সামিয়া আক্তারের। অন্য আহত তিনজনকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

‎রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘নিহত স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে সমস্যা নাই। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িত ট্রাক্টরচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর