বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্রে নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু : নিখোঁজ আরো দুইজন

Reporter Name / ১৯৬ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে মঙ্গলবার সকালে পুডিরঘাট এলাকায় নৌকা ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু ও দুই শিক্ষার্থী নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে শাপলা আক্তার (১৪) নামে নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরিফ (০৮) ও জোবায়ের (০৮) নামে আরো দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯ টায় উপজেলার পাগলা থানাধীন দত্তের বাজার পুডিরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শাপলা আক্তার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। সে দত্তের বাজার বিরই দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। নিখোঁজ আরিফ ও জোবায়ের একই গ্রামের হাবিব মিয়া ও মমতাজ মিয়ার ছেলে এবং একই মাদ্রাসার ইবতেদায়ি শাখার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল নয়টার দিকে দত্তের বাজার পুডিরঘাট এলাকায় ব্রহ্মপুত্রের ওপাড় থেকে শিক্ষার্থীসহ অন্য যাত্রীদের নিয়ে একটি খেয়া নৌকা আসার সময় হঠাৎ স্রোতের টানে ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের নামে তিন শিক্ষার্থী উঠতে পারেনি। পরে শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু জোবায়ের ও আরিফের সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পাকুন্দিয়া ও গফরগাঁও ফায়ার সার্ভিসের সদস্যরা দুই শিশু উদ্ধার অভিযানে সহযোগিতা করছে। কিশোরগঞ্জ নৌপুলিশের ডুবুরি দলের প্রধান আমিনুর রহমান জানান, ঘটনার পর খবর পেয়ে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নৌকাডুবির কয়েক কিলোমিটার এলাকায় নিখোঁজ দুই শিশুর উদ্ধার অভিযানে ডুবুরি দল কাজ করছে।

 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মনতোষ সরকার এসে উদ্ধার অভিযান পরিচালনায় সহযোগিতা করি। দুই শি’শু উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।’

 

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ-আল-মামুন বলেন,’ নৌকাডুবির কথা শোনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিখোঁজ দুই শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর