শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম
খালিয়াজুরীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তানোরে প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ কচাকাটায় বেগম জিয়ার দোয়া মাহফিলেও ভিন্ন-ভিন্ন দলের ৩ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান  বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল জাতীয় নির্বাচনের পর ময়মনসিংহে “প্রেসক্লাব ফর প্রেসম্যান” সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক সলঙ্গায় গণভোট প্রচারণায় উঠান বৈঠক অনুষ্ঠিত  কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ কচাকাটায় দেশনেত্রী বেগম জিয়ার দোয়া মাহফিলে ভিন্নভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জয়পুরহাটে গণভোটের প্রচারণায় র‍্যালী ও লিফলেট বিতরণ সান্তাহারে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

সমকামিতা ও হয়রানির অভিযোগে ইবির শিক্ষকে অপসারন

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

 

কুষ্টিয়া প্রতিনিধি

সমকামিতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করেছে প্রশাসন।

সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি পুনরায় তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশে সিন্ডিকেটের ২৬৮তম সভার ৭ নম্বর সিদ্ধান্ত মোতাবেক, পূর্ববর্তী ও পরবর্তী তদন্তের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বলা হয়, হাফিজুল ইসলামের আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার পরিপন্থি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(এফ) ধারা অনুযায়ী তাঁকে ৩১ মে ২০২৫ থেকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে সমকামিতা, শিক্ষার্থীদের হেনস্তা ও যৌন হয়রানিসহ নানা অভিযোগে গত বছরের ৭ অক্টোবর হাফিজুল ইসলামের বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা লিখিতভাবে উপাচার্যের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অন্তত ২৭টি অভিযোগ উত্থাপন করেন এবং মৌখিকভাবে ঘটনাগুলোর বিবরণ দিয়ে তাঁর অপসারণের দাবি জানান।

পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে সিন্ডিকেটের ২৬৬তম সভায় হাফিজুল ইসলামের একটি বাৎসরিক ইনক্রিমেন্ট বাতিল করা হয় এবং তাঁকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা সিন্ডিকেটের ওই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যান। পরে প্রশাসন বিষয়টি অধিকতর তদন্ত করে হাফিজুল ইসলামকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর