সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

অভয়নগরে ৪ বছরের শিশু অপহরণ করে হত্যা

Reporter Name / ১৭৬ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

যশোরের অভয়নগর উপজেলার ৮ নং সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকায় নাদিয়া ইসলাম(৪) নামের শিশু মেয়েকে অপহরণ করার তিনদিন পর শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯জুন) সকাল ১১ টার দিকে অপহরণের ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম উপজেলার সিদ্ধিপাশা আমতলা বাজার আলিম খেয়াঘাট এলাকার মোঃ রাজিব মোল্লা এবং আরিফা বেগমের একমাত্র মেয়ে। ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে মা আরিফা বেগম (২৪) বাড়িতে সাংসারিক কাজে ব্যাস্ত ছিলেন এবং মেয়ে নাদিয়া বাড়ির উঠানের সামনে ইটের সলিং পাতানো রাস্তায় খেলা করছিল। এই সময় অজ্ঞাত দুইজন বোরকা পরিহিত  মহিলা বাচ্চাটিকে অপহরণ করে মোটরসাইকেল যোগে আসা তিনজন লোকের হাতে বাচ্চাটিকে তুলে দেই। তৎক্ষণাৎ লোক তিনটি  মোটরসাইকেলে করে সোনাতলা বাজারের দিকে বাচ্চাটিকে নিয়ে চলে যায়।  বিষয়টি নিশ্চিত করেছেন বাড়ির  পার্শ্ববর্তী মোঃ হবি নামের এক চায়ের দোকানি। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন মোটরসাইকেলে করে তিনজন লোক এই বাচ্চাটিকে সোনাতলার দিকে নিয়ে গেছে আমি ভেবেছি লোকগুলো হয়তো বাচ্চাটির স্বজন তাই বিষয়টি গুরুত্ব দেইনি।  পরবর্তীতে বাচ্চাটির পরিবারের লোকজন বাচ্চাটিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে যখন আমার কাছে আসে তখন বুঝতে পেরেছি যে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে। এবং বাচ্চাটির পরিবারের লোকদের মোবাইল ফোনে ছবি দেখে একজনকে চিনতে পেরেছি। তিনি আরও বলেন, তিনটি লোক আমার দোকানের পাশে মোটরসাইকেল রেখে দাঁড়িয়েছিল। বোরকা পরিহিত অজ্ঞাত দুইজন মহিলা বাচ্চাটিকে তাদের হাতে তুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই তারা স্থান ত্যাগ করেন। পরবর্তীতে জানতে পেরেছি বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে। উক্ত ঘটনায়, বাচ্চাটির মা আরিফা বেগম অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। বাচ্চাটির মা আরিফা বেগম বলেন, পারিবারিক কলহের জেরে আমার ননদের দেবর তার সহযোগীদের নিয়ে আমার মেয়েকে অপহরণ করেছে। প্রশাসনের কাছে দাবি তারা যেনো আমার বাচ্চাটিকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেন। সাথে সাথে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। শনিবার বিকাল আনুঃ ৩ টার সময় আমতলা একটি ডোবায় অপহরণ হওয়া শিশুটির লাশ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সংগীয় ফোর্স নিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এবিষয়ে অভয়নগর থানার আমতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহিদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে জড়িত ব্যক্তিদের আটকে পুলিশের অভিযান শুরু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর