সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

ধামইরহাটে থানার ট্রাঙ্ক ভেঙ্গে প্রশ্নপত্র চুরির অভিযোগে ওসিসহ জড়িতদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাটে ব্যাপকহারে চুরি, মাদক ব্যবসয়ী ও সেবীদের দৌরাত্ম বৃদ্ধিসহআ ইনশৃঙ্খলার চরম অবনতি ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় থানার ওসি সহ জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।২১ জুন শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্ত্বরের সামনে ছাত্র জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে চুরি, মাদক ও আইনশৃঙ্খলা অবনতি এবং সাম্প্রতিক সময়ে থানা হেফাজতে থাকা এইচ এস সি ২০২৫ এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তির দাবী জানায় ছাত্র জনতা।

এ সময় বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, এনসিপি নওগাঁ জেলা সমন্বয়ক কমিটির সদস্য আব্দুর রহমান, নুর আলম, ধামইরহাটের ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, আলমগীর হোসেন আরাফ, উপজেলা ছাত্রদল নেতা উমর ফারুক রোমন, পৌর ছাত্রদল নেতা মওদুদ আহম্মেদ, ফয়সল আহমেদ, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সজীব, ইসলামী ছাত্র আন্দোলন ধামইরহাট শাখার সভাপতি কাওসার আহমেদ, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা ধামইরহাটের আইনশৃঙ্খলা অবনতি ও প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ধামইরহাট থানা পুলিশের দ্বায়িত্ব হীনতার অভিযোগে ওসি আব্দুল মালেকসহ

সংশ্লিষ্টদের অপসারণের দাবি জানানো হয়।মানববন্ধন কর্মসূচি পালন শেষে একটি র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ধামইরহাট থানা ভবনের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মসূচি শেষ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর