শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

মহালছড়ি উপজেলা ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন

Reporter Name / ২১২ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ২০ জুন বিকেলে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুনীল কান্তি ত্রিপুরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা ক্ষনি রঞ্জন ত্রিপুরা।

প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপক ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক অনিমেষ ত্রিপুরা। সভা পরিচালনা করেন যুব ঐক্য পরিষদ, মহালছড়ি উপজেলা শাখার বিমন্ত ত্রিপুরা।

 

আলোচনা সভা শেষে আনুষ্ঠানিক ভাবে ৪১ সদস্যের নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে নিরঞ্জন ত্রিপুরাকে সভাপতি, বিমন্ত ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও শুভ ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে উপজেলা কমিটি ঘোষণা করা হয়

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ত্রিপুরা যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের আদর্শে এগিয়ে নিতে হবে এবং সমাজ উন্নয়ন, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক চর্চায় যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সেই সাথে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি পাহাড়ী বাঙ্গালীর নেতা ওয়াদুদ ভূইয়াকে ধানের শীষে নির্বাচিত করে পার্বত্য বাসীর উন্নয়নের জন্য সংসদে পাঠাতে হবে। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর