শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়া সদর উপ‌জেলায় বালু ভ‌র্তি ট্রা‌কের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (১৯ জুন) বি‌কেল সা‌ড়ে ৫টার দি‌কে লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত না‌হিদুল ইসলাম কুষ্টিয়া শহ‌রের ডা: আবুল কা‌শেম লেন আড়ুয়‌াপাড়ার এলাকার আইয়ুব ইসলা‌মের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদল শাখার সা‌বেক যুগ্ম- সাধারণ  সম্পাদক ছি‌লেন।

 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বি‌কে‌লে না‌হিদুল ইসলাম মোটরসাইকেলে কুমারখালী উপ‌জেলা থে‌কে বা‌ড়িতে ফির‌ছি‌লেন। পথে লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এক‌টি বালু বোঝাই ট্রাক তা‌কে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিট‌কে প‌ড়ে ট্রা‌কের চাকায় পৃষ্ট হ‌য়ে ঘটনাস্থলেই তি‌নি মারা যান। এ সময় চালক ও সহযোগী ট্রাক ফে‌লে রে‌খে পা‌লি‌য়ে যায়।

 

 

না‌হিদু‌ল ইসলা‌মের মৃত‌্যুর খবর ছ‌ড়ি‌য়ে পর‌লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস‌্য সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকারসহ বিএন‌পির অঙ্গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা ঘটনাস্থ‌লে আসেন।

 

 

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ও‌সি মোশারফ হো‌সেন ব‌লেন, লাশ‌টি ঘটনাস্থল‌ থে‌কে উদ্ধার ক‌রে কুষ্টিয়া  জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ট্রা‌কের চালক ও সহ‌যোগী পালি‌য়ে গে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর