শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কুষ্টিয়াঢ ছাত্রাবাসে এক ছাত্রের রহস্যজনক মৃত্যু 

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

 

 

কুষ্টিয়া প্রকিনিধি

 

কুষ্টিয়া কালিশংকরপুর বাঁধন ছাত্রাবাসে মধ্যরাতে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে। ১৭ জুন দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটেছে।

 

স্থানীয়রা জানান, কুষ্টিয়া দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট এর মেডিকেলের ১ম বর্ষের ছাত্র লুবাব(২০) ও অনিক (১৯) নামে দুই ছাত্র কুষ্টিয়া কালিশঙ্করপুর বাঁধন ছাত্রাবাসে একটি রুমে থাকে। প্রতিদিনের মতো রাত ১১ টার দিকে দুই জন ঘুমিয়ে পড়ে। এদিকে রাত সাড়ে ১২ টার দিকে বাঁধনের এক অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙ্গে যায়। অনিক লুবাবকে ডাকতে থাকলে লুবাব কোন উত্তর না দিলে এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে থাকলে সে অনেক ভয় পেয়ে যায়। এর পরে হোস্টেলে থাকা বাকি সবাইকে ডাকে তোলে । তাৎক্ষণিক তারা সবাই মিলে লুবাবের মাথায় পানি দেয়, তারপরেও লুবাবের স্বাভাবিক হওয়ার কোন লক্ষণ না দেখলে কয়েকজন মিলে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাপাতালের নিয়ে যায়।

 

হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দায়িত্বরত চিকিৎসক হাসপাতালের স্লিপে মৃত্যুর কারণ হিসাবে সায়ানোজড শরীর প্রকাশ করা হয়েছে। বাঁধন ইসলাম ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার খন্দকবাড়িয়া গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে বলে জানাগেছে।

 

এ বিষয়ে পুলিশের তথ্য মতে বাঁধনের পুরা শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে এটা কি ধরনের মৃত্যু তা নিয়ে উঠেছে ধোঁয়াশা।

 

এরই মধ্যে স্থানীয়দের দেয়া তথ্যমতে ইতিপূর্বে কালিশংকরপুর বেশ কিছু ছাত্রাবাসে কালো ছায়ার চলাফেরা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। এই মৃ ত্যু নিয়ে চলছে এখন নানা সমালোচনা ও চুল ছেড়া বিশ্লেষণ। অনেকেই বলছেন জ্বীন-ভূত এর আছড় হতে পারে। এ মৃত্যুর খবরে কালিশংকরপুর ছাত্রবাস গুলোতে জ্বীন-ভূত এর আতংক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর