রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

দীর্ঘ প্রতীক্ষিত লংগদু -নানিয়ারচর রাস্তার কাজের শুভ উদ্বোধন ঘোষণা 

Reporter Name / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পর সরকারের নেতিবাচক সিদ্ধান্তে রাঙ্গামাটি জেলা সদরের সাথে তিনটি উপজেলার যোগাযোগের একমাত্র সড়কপথের মাটি কাটার কাজের শুভ উদ্বোধন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য লংগদু উপজেলার কৃতি সন্তান মিনহাজ মুরশীদ।

 

মঙ্গলবার (১৭ জোন) দুপুরে লংগদু উপজেলার দজরপাড়া সদর ইউনিয়নের হতে নানিয়ারচর মুখী রাস্তার এই কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

জানাযায়, ২০২৪ -২০২৫ অর্থবছরের রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে লংগদু থেকে নানিয়ারচর রাস্তার ১৭ কিলো মিটার মাটি কেটে রাস্তা তৈরীর কাজ শুরু করা হয়। বর্তমানে মাটি কেটে রাস্তা তৈরী দায়িত্বশীল ঠিকাদার জানায়, পরিবেশ আর পরিস্থিতি সবকিছু ঠিক থাকলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই মাটি কেটে রাস্তা তৈরী করা সম্ভব হবে ।

 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশীদ জানান, আমরা চাই দ্রুততম সময়ে সংযোগ সড়কটির কাজ সম্পন্ন করতে, সবকিছু ঠিকঠাক থাকলে মাটি কাটার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর ইণ্জিনিয়ারিং কোর বাকী ব্রীজ, কালবার্ট ও পাকা সড়ক নির্মাণে কাজ করবেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পারিষদের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এরশাদ হোসেন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মোঃ নাছির উদ্দীন, লংগদু প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর