শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়া সেলাই প্রশিক্ষণের উদ্বোধন 

Reporter Name / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ায় পিছিয়ে পড়া অসহায় নারীদের দক্ষ করে গড়ে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলার মিরপুর উপজেলার আমলায় ‘বন্ধন সংস্থা’র উদ্যোগে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক তাহাজ্জেল হোসেন বাদশা’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক আমলা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান।

 

বিশেষ অতিথি ছিলেন সিসডা সংস্থার নির্বাহী পরিচালক আহসান হাবীব মানিক, আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্য সচিব আমিরুল ইসলাম, বন্ধন সংস্থার সমন্বয়কারী খাইরুল আলম, উপ-পরিচালক ওবায়দুল্লাহ এবং প্রশিক্ষক শেফালী খাতুন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বন্ধন সংস্থা যে মহতী উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে আগ্রহী হচ্ছে। যদি ইচ্ছা থাকে, তবে একটি সেলাই মেশিন দিয়েই একটি পরিবারের জীবিকা নির্বাহ সম্ভব।”

 

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ২৮ জন নারীকে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর