শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

কুষ্টিয়া বিনোদন পার্কের ২ লাখ টাকা জরিমানা 

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

 

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাইপাস সড়ক সংলগ্ন রোডে রোজ হলিডে পার্ক এন্ড রিসোর্টে সোমবার বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আদালতের ২ লক্ষ টাকা জরিমানা করেন।

 

এ সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামসহ মিরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হোটেল এন্ড রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় ২ লাখ টাকা জরিমানা আদায় এবং রিসোর্টটি বন্ধ রাখার নির্দেশ দেয়।

 

জরিমানার বিষয়টি নিশ্চিত করে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা গিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের লাইসেন্স ও নিবন্ধন সনদ না থাকায় তাদের এই জরিমানা করা হয়েছে। উল্লেখ্য এই পার্কটি বিনোদনের পরিবর্তে অনৈতিক কর্মকাণ্ডের অভয়ারণ্য হিসেবে পরিণত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর