সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

কুষ্টিয়ায় মুক্তিপণের দাবিতে মুদি ব্যবসায়ীকে অপহরণ 

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

 

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলায় যাহা বক্স(৩৮) না‌মে এক ব‌্যবসায়ী‌কে নিজ প্রতিষ্ঠান থে‌কে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার দিনগত রাত একটার দিকে উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে‌। যাহা বক্স একই গ্রা‌মের মৃত কুদ্দুস আলীর ছে‌লে। বা‌ড়ির পাশেই তি‌নি প্রান্ত স্টোর না‌মে এক‌টি পাইকা‌রি মু‌দি ‌দোকান চালা‌তেন। ঘটনাস্থল থে‌কে উদ্ধার করা এক‌টি চিঠি থে‌কে অপহর‌ণের বিষয়‌টি ধারণা করছে পু‌লিশ ও প‌রিবার। চিঠি‌তে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ দা‌বি করা হ‌য়ে‌ছে। পাঁচ দিনের মধ্যে নি‌র্দিষ্ট ঠিকানায় টাকা না‌ পৌছা‌লে লাশ গুম করে দেওয়ার হুম‌কিও দেওয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন‌কে জিজ্ঞাসাবাদের জন‌্য থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ। যাহা ব‌ক্সের স্ত্রী সাথী খাতুন ব‌লেন, আমরা সবাই ঘুমা‌চ্ছিলাম। রাত একটার দি‌কে অপ‌রি‌চিত একজন ব‌্যক্তি স‌্যালাইন ‌কেনার জন‌্য স্বামী‌কে ডাক দেয়। তি‌নি দোকান খু‌লে স‌্যালাইন দেওয়ার জন‌্য বাইরে যান। বেশ কিছু সময় পার হ‌লেও তি‌নি ফি‌রে না আস‌ায় তা‌কে খুঁজ‌তে ঘ‌রের দরজা খুলতে গে‌লে বুঝ‌তে পা‌রি বাইরে থে‌কে ছিটকা‌নি আটকা‌নো। এ সময় আমা‌র চিৎকা‌রে শ্বাশু‌রি এসে ছিটকা‌নি খু‌লে দেয়। স‌ঙ্গে স‌ঙ্গে দোকা‌নে গি‌য়ে আমার স্বামী‌কে আর পাইনি। দোকা‌নের তালা খোলা ছিল এবং ক‌্যাশ বা‌ক্সও খা‌লি ছিল। এ সময় দোকা‌নের বাইরে বে‌ঞ্চের উপর আঠা দি‌য়ে আটকা‌নো খা‌মের ম‌ধ্যে এক‌টি চি‌ঠি পাই। চি‌ঠি‌তে পাঁচ‌দিনের ম‌ধ্যে ১৫ লাখ টাকা মু‌ক্তিপণ চাওয়া হ‌য়ে‌ছে। টাকা না দি‌লে আর পু‌লিশ‌কে বল‌লে লাশ পাব না লি‌খে‌ছে। ছে‌লে প্রান্ত জানায়,আমা‌র ঘ‌রের দরজাও বাইরে থে‌কে আটকা‌নো ছিল। বাইরে বে‌ড়ি‌য়ে স‌ঙ্গে স‌ঙ্গে বাবার ফো‌নে কল দি‌য়ে বন্ধ পাই। আজ সোমবার দোকা‌নে হালখাতা ছিল। অন‌্যান‌্য দোকা‌নিরা যারা সপ্তা‌হে বা‌কি প‌রিশোধ কর‌তো তারাও টাকা দি‌য়ে‌ গি‌য়ে‌ছি‌লেন। আনুমা‌নিক চার থে‌কে পাঁচ লাখ টাকা ক‌্যাশ বা‌ক্সের নি‌চে রাখা ছিল। সে টাকাও পাওয়া যায়‌নি। আমরা পু‌লিশ‌কে জা‌নি‌য়ে‌ছে। পু‌লিশ বাবা‌কে খুঁজ‌ছে। এদি‌কে এ ঘটনায় আজ সোমবার সকা‌লে বা‌ড়ির সাম‌নে থে‌কে আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন‌কে থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ। আলী হায়দার ইউনিয়ন আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও জাসদ গণবা‌হিনীর আঞ্চ‌লিক নেতা দা‌বি করা আলী রেজা সি‌দ্দিক কালুর ভাই। ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয় থানার ও‌সি মে‌হেদী হাসান ঘটনার সত‌্যত‌া স্বীকার ক‌রে আজ‌কের প‌ত্রিকা‌কে ব‌লেন,পু‌লিশ ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। প‌রিবা‌রের সা‌থে যোগা‌যোগ রাখ‌ছে। তাছাড়া উদ্ধার হওয়া চি‌ঠি যাচাই বাছাই করে ধারণা করা হ‌চ্ছে অপহরণ হ‌য়ে‌ছে। ওই ব‌্যবসায়ী‌কে উদ্ধা‌রে পুলিশ তৎপর র‌য়ে‌ছে। তিনি ব‌লেন,জিজ্ঞাসাবা‌দের জন‌্য স্থানীয় ইউপি চেয়ারম‌্যান‌কে জিজ্ঞাসাবা‌দের জন‌্য থানায় নেওয়া হ‌য়ে‌ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর