রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

চন্দনাইশ প্রেস ক্লাবের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

Reporter Name / ১০২ Time View
Update : সোমবার, ১৬ জুন, ২০২৫

 

জেলা প্রতিনিধি ( চট্টগ্রাম)

 

চন্দনাইশ প্রেসক্লাবের নবগঠিত কমিটির ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় গত ১৫ জুন রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চন্দনাইশ উপজেলা প্রশাসন, চন্দনাইশ থানা ও চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে পৃথক পৃথক সৌজন্যে সাক্ষাৎ এবং চা চক্রে মিলিত হন।

 

নবগঠিত চন্দনাইশ প্রেসক্লাব নেতৃবর্গ চন্দনাইশ উপজেলা প্রশাসক মো:রাজিব হোসেন, চন্দনাইশের সেনাবাহিনীর দায়িত্ব প্রাপ্ত কামান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ এবং চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ মো: নুরুজ্জামান এর সাথে সৌজন্যে সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হন।

 

এ সময় চন্দনাইশ প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মোঃ কমরুদ্দীন ও সাধারণ সম্পাদক খালেদ রায়হান এর সাথে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম, এ মুবিন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মোস্তফা, অর্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম, হেলাল উদ্দিন নিরব, ক্রীড়া সম্পাদক মো: জিয়া উদ্দিন ও কার্যকরী কমিটির মোহাম্মদ ওসমান চৌধুরী, সদস‍্য ও সিনিয়র সাংবাদিক রূপন দত্ত প্রমুখ।

 

মতবিনিময়ের সময় প্রশাসনের কর্মকর্তারা সাংবাদিকদেরকে বলেন, চন্দনাইশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্ব্বোচ্চ চেষ্টা অব‍্যাহত থাকবে। গরু চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে আমরা বদ্ধপরিকর। পক্ষান্তরে সম্প্রতি পাহাড়ি সন্ত্রাসী কতৃক অপহৃত কৃষকদের কোন মুক্তিপন ছাড়াই উদ্ধার করায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ চন্দনাইশে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর ক‍্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ ও তাঁর টিমকে ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর