রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন হাসিনা : পুতুল

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

 

 

এ জেড সুজন,

নাটোর প্রতিনিধি: বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন স্বৈরাচারী হাসিনা নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও জনসমাবেশে তিনি এ কথা বলেন।

 

শনিবার বিকালে বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাগাতিপড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে

প্রধান অতিথির উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. ফারজানা শারমিন পুতুল।

 

তিনি বলেন, বিগত ১৭ বছরে মাফিয়া তন্ত্র কায়েম করে সৈরাচারি সরকার বাংলাদেশের মানুষকে নির্যাতন নিপিড়ন করেছিল। বাংলাদেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংসকরে একনায়কতন্ত্র কায়েম করেছিল।

আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তবে একটি নতুন বাংলাদেশ গড়বে। দেশনায়ক তারেক রহমান একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হবে। আমরা চাই আপনারা প্রত্যেকেই সেই বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একেকজন সৈনিক হয়ে কাজ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর