বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান

Reporter Name / ১৭৯ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

 

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ৩২ বছর বয়সী এক মুসলিম নারী। এই ঘটনায় এলাকায় ব‍্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে এই ঘটনা ঘটে।

 

শনিবার (১৪ জুন ) সকাল থেকে দীনেশচন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্র এর বাড়িতে অবস্থান নিয়েছে ওই মুসলিম নারী।

 

জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেয়া ওই নারীর নাম তানজিলা আক্তার। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার সময় উজ্জ্বল চন্দ্র এর সাথে পরিচয় হয়।

 

ভূক্তভোগী ওই নারী জানান, পরিচয়ের এক পর্যায় উজ্জ্বল চন্দ্রের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল চন্দ্র মুসলমান হয়ে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। দুই বছরে বিভিন্ন সময় আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। মোটরসাইকেল কেনাসহ বিভিন্ন কাজের কথা বলে আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে উজ্জ্বল চন্দ্র । সম্প্রতি তাকে বিয়ের কথা বললে তার পরিবারের চাপে পড়ে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয়। অথচ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে অসংখ্যবার ধর্ষণ করেছে। সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছি।

 

এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি প্রেমের সম্পর্ক অস্বীকার করে জানান, মেয়েটির সাথে আমার কোনো প্রেমে সম্পর্ক নেই।

 

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবির জানান, এনিয়ে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর