রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম দক্ষিণে ১১ দলীয় ঐক্যের গণমিছিল গণভোটের রায় মেনে জুলাই শহীদদের পক্ষে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকাল ৫টায় আয়োজিত এই কর্মসূচিতে ঝড়বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

গণমিছিলের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, বিএনপি সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, গণভোটে ৭০ শতাংশ জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। অথচ সেই রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি আরও বলেন, জনগণের এই রায় অগ্রাহ্য করলে সরকারকে এর রাজনৈতিক মূল্য দিতে হবে। অবিলম্বে গণভোটের ফলাফল মেনে নিয়ে জুলাই শহীদ, পঙ্গু ও আহতদের পক্ষে অবস্থান নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অন্যথায় আন্দোলন আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জোবাইরুল আলম মানিক, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা নোমান উদ্দীন এবং সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মাহমুদুল করিম কাসেমীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জনগণের স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক উদ্যোগে আমরা সহযোগিতা করব। তবে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন অব্যাহত থাকবে।” তিনি আরও উল্লেখ করেন, সরকার যদি সংস্কারের পথে না হাঁটে, তবে জনগণ আন্দোলনের মাধ্যমে তা আদায় করে নেবে।

সমাবেশ শেষে কেরানীহাট হেলথকেয়ার হাসপাতালের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে বান্দরবান সড়কের মাথায় গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর