রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার সন্দেহভাজন গ্রেফতার

Reporter Name / ১৪ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

তাড়াশ সিরাজগঞ্জ সংবাদদাতা:

সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অটোভ্যান চালক জাহের আলী আকন্দ (৬৫) হত্যা মামলার এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২ মে) দিবাগত রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ রাসেল (২০) রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের বাসিন্দা। র‌্যাব জানায়, গত ২১ এপ্রিল ফুলজোড় নদীর পাড় থেকে জাহের আলীর মরদেহ উদ্ধার করা হলে নিহতের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে রাসেলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর