রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

লংগদুতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু কেনা হলোনা বৃদ্ধ জয়নাল ও গিয়াসের

Reporter Name / ১৮৬ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

 

পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও বৃহত্তম বাজার রাঙ্গামাটির দূর্গম লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে কোরবানির পশুর হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই ব্যক্তির কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার মতো ছিনতাই হয়েছে। ফলে কোরবানির পশু কেনা হলোনা বৃদ্ধ জয়নাল আবেদীন ও গিয়াস উদ্দিনের।

 

 

২৪ মে (শনিবার) উপজেলা মাইনীমুখ  বাজারে কোরবানির হাটে মোঃ গিয়াস উদ্দিন (৭০) এবং জয়নাল আবেদীন (৬৫) নামের দুই বৃদ্ধের সাথে এমন ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার মাইনী গরু বাজারে গরু কিনতে আসা মোঃ গিয়াস উদ্দিন (৭০) নামের ঐ বৃদ্ধ প্রায় লক্ষাধিক টাকা নিয়ে  বাজারে গরু কেনার জন্য আসলে অজ্ঞান পার্টি চক্রটি তার পিছু নেয় এবং কৌশলে তাকে অজ্ঞান করে তার সঙ্গে থাকা সকল টাকা-পয়সা (আনুমানিক ১লাখ টাকা) নিয়ে তার পকেটে একটি কাগজের পুটলি রেখে পালিয়ে যায়  চক্রের সদস্যরা। গিয়াস উদ্দিন উপজেলার মাইনীমুখ ইউনিয়নের জারুলবাগান এলাকার বাসিন্দা।  পরে উপস্থিত বাজারের লোকজন  আহত অবস্থায় তাকে উদ্ধার করেন।

 

 

অপরদিকে দুপুরের সময় জয়নাল আবেদীন (৬৫) নামের আরো এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে নিকটস্থ ফার্মেসীতে এনে চিকিৎসা দিয়ে সুস্থ করেন। পরে তার কাছেও একটা পুটলি পাওয়া যায়।  যার মধ্যে কিছু কাগজ পেছানো ছিল।

 

 

জয়নাল আবেদীন জানান,  তিনি মাহিল্যা এলাকার বাসিন্দা। তিনি প্রায় নব্বই হাজার টাকা নিয়ে বাজারে আসলে গরু বাজারে কয়েকজন লোক তাকে ঘিরে দাঁড়িয়ে কি যেন একটা নাকের সামনে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। চক্রটি তাকে অজ্ঞান করে সব ছিনিয়ে নিয়ে গেছে।

 

 

স্থানীয় মাইনীমুখ বাজারের ফার্মসীর মালিক  মোঃ আশরাফুল বলেন, গরু  বাজারের পাশেই  আমার ফার্মেসী থাকায় সকালে ও দুপুরের দুইজনকেই অজ্ঞান অবস্থায় আমার কাছে আনা হয়।  ঔষধ  দিয়ে সুস্থ করি। দুইজনের কাছেই কাপড়ে মুড়ানো পুটলিতে কিছু  কাগজ পেছানো ছিল।  সম্ভবত কিছু একটা নাকের সামনে ধরে তাদের অজ্ঞান করা হয়েছে।

 

 

 

উল্লেখ্য যে,  তিন পার্বত্য জেলার বৃহৎ এই বাজারে এমন ঘটনা ইতিপূর্বে ঘটেনি।  হটাৎ করে গরু বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে আতংকিত স্থানীয়রা।

 

প্রতারক চক্রটি কোরবানির পশুর হাটে  গরু ব্যবসায়ীদের টার্গেট করে। তারা বিভিন্ন কৌশলে গরু ব্যবসায়ীদের অজ্ঞান করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর