শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

Reporter Name / ১৫৭ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

 

 

বেনাপোল  প্রতিনিধি:

যশোরের শার্শায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সৌরভ মন্ডল (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়।

শুক্রবার ( ২৩ মে) রাত ১১টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বেলতল আমের বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক সৌরভ মন্ডল গোপালগন্জ জেলার কোটালীপাড়া এলাকার সুকদেব মন্ডলের ছেলে।

দুর্ঘটনায় আহত অন্য দুইজন হলেন- হাসিব (২০) ও রফিকুল (২২)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সৌরভ মন্ডল, হাসিব ও রফিকুল তিনজনই বেলতলা আম বাজারে শ্রমিক হিসাবে কাজ করতো। শুক্রবার রাত ১১টার সময় তারা মিন্টুর আমের আড়তের সামনে পাকা রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে যাচ্ছিল। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (ট্রাক) তিনজনকে সজরে ধাক্কা দেয়। এসময় সৌরভ মন্ডলের মাথায় গুরুতর আঘাত পেলে তার মাথা ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। বাকী দুই যুবক হাসিব ও রফিকুল  আহত হয়। তাদের দুজনের শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত হয়ে। তারা স্থানীয় ডাক্তারের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুনুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত কাভারভ্যানটি জব্দ করা হয়েছে।  তবে’ এ সময় চালক কৌশলে পালিয়ে গেছে, নিহতের মরদেহের সুরুতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

এদিকে সুত্র বলছে যশোর সাতক্ষীরা মহাসড়কের পাশে  বেলতলা আম বাজার গড়ে ওঠার কারণে’ ও সড়কে কয়েকটি স্থানে বড় বড় গর্ত হওয়ার কারণে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। যে কারণে সড়কে ছোট বড় দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর