শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ায় নারী বিষয়ক সংস্কার বাতিলের দাবিতে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার বিকেলে বড় বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন করে পাঁচ রাস্তার মোড়ে সমাবেশ করে। সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওঃ শামসুল হক, মাওঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ খান প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যান্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবি করছি।

 

সমাবেশে ৫ মে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবি জানানো হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর