শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কচাকাটায় বিএনপির নাগেশ্বরী উপজেলা আহবায়ক কমিটির মতবিনিময় সভা

Reporter Name / ২২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

 

 

নূর-ই-আলম সিদ্দিক,নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কচাকাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নাগেশ্বরী উপজেলা আহবায়ক কমিটির  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা সাংগঠনিক কার্যালয়ে কেদার,কচাকাটা ও বল্লভেরখাস ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উল্লেখিত ইউনিয়ন বিএনপির সকল নেতাকর্মীর পক্ষে বক্তব্য দেন বিএনপির কেদার ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী। তিনি তার বক্তব্যে উপজেলা আহবায়ক কমিটির প্রতি আগামীর কমিটিতে ফ্যাসিষ্ট ও দলছুট নেতাকর্মী মুক্ত একটি নির্ভেজাল কমিটি গঠন করার আহবান জানান। এ আহবানে সাড়া দিয়ে নাগেশ্বরী উপজেলা বিএনপি আহবায়ক গোলাম রসুল রাজা বলেন- আহবায়কের সাথে সম্পর্কের সূত্র বা ভিন্ন মতের কেউ কমিটিতে স্থান পাবে না। সকল নেতাকর্মীর মতামতের উপর ভিত্তি করেই আগামীর কমিটিগুলো গঠন হবে। সে সাথে তিনি আরও নিশ্চিত করে বলেন যে- অতীতের তুলনায় দলকে আরও বেশি সুসংগঠিত করতে যা প্রয়োজন উপজেলা আহবায়ক কমিটি সেটাই করবে।

 

এ সময় উপস্থিত ছিলেন- নাগেশ্বরী উপজেলা বিএনপি আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব সহিদুল ইসলাম সরকার,যুগ্ম আহবায়ক- আনিছুর রহমান আনিস ও তানজিমুল ইসলাম কিরন, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি ও উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য – রফিকুল ইসলাম,পৌর যুগ্ম আহবায়ক – উমর ফারুক, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা আহবায়ক কমিটির সদস্য সৈয়দ আহমেদ বাচ্চু ব্যাপারী,কচাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য লিয়াকত আলী,কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল আউয়াল ও সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী,বল্লভেরখাস ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি – আলতাফ হোসেন নান্টু,বলদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক – বারেক ব্যাপারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর