শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

অভয়নগরে শাকিল নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

 

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

 

যশোরের অভয়নগরে কড়াইগাছ থেকে শাকিল আহমেদ পরামানিক ওরফে শাকিল (২৯) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষীপুর গ্রামের খন্দকারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল কুষ্টিয়া জেলার দৌলতুর উপজেলার ফিলিপনগর গ্রামের আমিনুর ইসলাম পরামানিকের ছেলে। সে অভয়নগরে নওয়াপাড়া নদীবন্দর এলাকায় সরদার মিল ঘাটে শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয়রা জানায়, পাঁচ বছর আগে অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামে খন্দকারপাড়ার শহিদুল ইসলাম ওরফে সোহেলের মেয়ে সিনথিয়ার সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিল শ্বশুরবাড়িতেই থাকতেন। সাফওয়ান নামে তাদের ঘরে চার বছর বয়সি একটি ছেলে রয়েছে। গত এক বছর শাকিলের সঙ্গে স্থানীয় ও বহিরাগত মাদক কারবারিদের চলাচল করতে দেখা গেছে। নিহতের স্ত্রী সিনথিয়া বেগম বলেন, ‘সোমবার রাত ১০ টার দিকে জরুরী কাজের কথা বলে এক হাজার ৫০০ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় শাকিল। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজি শুরু করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পেছনে একটি কড়াইগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় শকিলের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ সম্পর্কে আমরা কিছুই জানিনা। দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। শ্বশুর শহিদুল ইসলাম ওরফে সোহেল বলেন, ‘বিয়ের পর থেকে প্রায় পাঁচ বছর ধরে ঘরজামাই হিসেবে আমার বাড়িতে থাকত শাকিল। সম্প্রতি সে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ায় আত্মহত্যার কারণ হতে পারে। তবে পুলিশি তদন্তের পর সবকিছু পরিষ্কার হবে।

এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ‘খ) মো. রাজিবুল ইসলাম বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর