রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাহজাদপুর থানায় ছাত্রদল নেতার হামলা: পুলিশ সদস্যের মোবাইল ভাঙচুর সমন্বয়হীনতায় সোলার বিদ্যুৎ গলার কাঁটা,মাসে ৫ লাখ টাকা গচ্চা শাহজাদপুরে দুধের কারখানায় বায়োগ্যাস বিস্ফোরণ: ২ শ্রমিক আশঙ্কাজনক এমআরএ-এর নির্দেশনা উপেক্ষা; ঈশ্বরদীতে নিউ এরা ফাউন্ডেশনের কর্মীদের শনিবারও কিস্তি আদায়ে বাধ্য করার অভিযোগ কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য

কুষ্টিয়ায় নিজের জমি রক্ষার্থে সংবাদ সম্মেলন

Reporter Name / ১০৪ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার মিরপুরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু আব্দুর রহমান জন বাহিনীর কবল থেকে নিজের জমি রক্ষার্থে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। সোমবার(১৯ মে) বিকেলে মিরপুর প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মালিথাপাড়া গ্রামের মৃত ছায়ফুল্লাহ মালিথার ছেলে ছাদিমুল ইসলাম তিতু সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন ৩ মে সকালে একই গ্রামের ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ভূমিদস্যু আব্দুর রহমান জন বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী এনে আমাদের নিজস্ব ভোগ দখল জমি জোরপূর্বক দখল ও একটি ঘর ভাঙচুর করে। এসময় তিনি বলেন, আমরা গরীব মানুষ বিভিন্ন সময় টাকা দিয়ে লোকজন ভাড়া করে এনে আমাদের হয়রানি করে আসছে। আমরা আপনাদের মাধ্যমে বিভিন্ন সরকারি ব্যক্তিদের নিকট ও প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের মাধ্যমে ন্যায়বিচার কামনা করছি। এ সময় যিনি আরো বলেন, উক্ত জমির সকল কাগজপত্র আমাদের নামে থাকার পরও তারা টাকার বলে আমাদের ওই জমি জোরপূর্বক ভাবে সন্ত্রাসী দিয়ে জোর দখল করছে। উক্ত জমি নিয়ে যদি সাহাসায় কোন সমাধান না আসে তাহলে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশঙ্কা করেন তিনি। সর্বশেষে সাংবাদিক সম্মেলনে তাদের প্রাপ্ত জমি ও বিভিন্ন মামলার রায়ের কপি উপস্থাপন করেন তিনি। এ সময়ে হাসান উল্লাহ চুনু, ফজলুল করিম পল্টু, আপান আলী, মোজাফফর আলী, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, রোকেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর