বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

লালমোহনে চরের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন মেজর হাফিজের সন্তান শাহরুখ হাফিজ 

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

 

 

ইউসুফ আহমেদ

ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীর মাঝে চর কচুয়াখালীর বাসিন্ধাদের ভূমির বিরোধ নিষ্পত্তি করলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সন্তান শাহরুখ হাফিজ ডিকো। এতো বছর জমির মালিকানা থাকলেও ভোগ করতে পারেননি ভূমিহীন পরিবারগুলো। চরের জমি বিভিন্ন মাধ্যম হয়ে ভূমিদস্যুরা ভোগ করার কারণে বঞ্চিত ছিলো প্রকৃত মালিকরা। দফায় দফায় সংঘর্ষ ও হানাহানির ঘটনাও ঘটে জমি নিয়ে। অবশেষে ১৯ মে সোমবার দুপুরে বিচ্ছিন্ন চরে সরেজমিন গিয়ে কাগজপত্র পর্যালোচনা করে জমির মালিকানা ও সীমানা বুঝিয়ে দেন শাহরুখ হাফিজ ডিকো। এসময় উপজেলা ভূমি অফিসের প্রতিনিধি, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

চরের স্থানীয় বাসিন্দা ও ভূমিহীন পরিবারদের উপস্থিতিতে শাহরুখ হাফিজ ডিকো বলেন, কাগজ থাকলেও জমি ভোগ করতে পারেননি আপনারা, তাই সরাসরি জমির প্রকৃত মালিকদের সাথে কথা বলতে চরে এসেছি। কাগজ থাকলে এবং জমি থাকলে তিনিই মালিক হবেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল বলেন, অনেকে ভূয়া কাগজপত্র বানিয়ে এতো বছর প্রকৃত ভূমিহীনদের বঞ্চিত করে চরের জমি ভোগ করেছেন। এখন তারা নেই। প্রকৃত মালিকরাই এই জমি ভোগ করবেন এখন থেকে।

পরে নেতৃবৃন্দ কাগজপত্র পর্যালোচনা করে তাৎক্ষণিক কয়েকজনকে জমির মালিকানা ও সীমানা নির্ধারণ করে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সহিদ মিয়া, মাইনুল হাওলাদার, প্রভাষক মোঃ নুরুদ্দিন, যুবদল নেতা মামুন পঞ্চায়েত, মতিন মোল্লা প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর