বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন

ইবির পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান 

Reporter Name / ১০৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

 

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকালে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের এমএসসি ২০২১-২২ শিক্ষা বর্ষের বিদায় ও সম্মান ২০২৩-২৪ শিক্ষা বর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার সমাপনী সনদ কোন চাকুরীর নিশ্চয়তা বিধান করে না। এটা একজন শিক্ষার্থীকে তার সুন্দরতম একটি ভবিষ্যৎ গঠনে চাকুরীর সংগ্রামে অবতীর্ণ হতে সুযোগ করে দেয়।

 

তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের ধারনা থেকে আলাদা। বিম্ববিদ্যালয়ে জ্ঞানের উচ্চস্তরের চর্চা হয়ে থাকে। এখানে জীবন গঠনের ধারনা পূর্ণতা লাভ করে। তাই সফলতা নির্ভর করে কে কিভাবে শিক্ষাজীবনকে চর্চা করেছে তার উপর।

ভাইস চ্যান্সেলর আরো বলেন, তিনি বিশ্বাস করেন শিক্ষার্থীরা তাদের জীবনে সফল হবে।

তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের জীবনের একটি বিশেষ অধ্যায়ের কাউন্ট ডাউন শুরু হয়েছে। এখান থেকে অনেক দুর পর্যন্ত দেখতে শিখতে হবে।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা কি পড়তে ভালবাসে এবং কিভাবে সেটা সেই বিষয়টি বুঝে পড়াতে পারলে সেখান থেকে একটি সঠিক উপলব্দি তৈরি হবে। এই উপলব্ধিই একজন শিক্ষার্থীকে তার উন্নয়ন তথা সফলতার দিকে নিয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আসাদুজ্জামান।

বিভাগের সভাপতি ড. তহিদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক বিপুল রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর