শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

বেনাপোল সীমান্তে হিরোইন সহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name / ১১১ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

 

 

 

ইকরামুল ইসলাম বেনাপোলঃ

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল ক্যাম্পের সদস্যরা বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় হেরোইন সহ শ্রী জয়ন্ত দত্ত নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।

শনিবার রাতে ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হিরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়।এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও আটক করা হয়।

আটক শ্রী জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তর ছেলে।

 

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ভারতীয় নাগরিক ভারতীয় হিরোইন নিয়ে মটর সাইকেল যোগে বেনাপোল বাজারের দিকে যাবে।

এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হিরোইন এর চালানটি আটক করেন।

 

এ সময় পালসার প্রো মোটরসাইকেল যার নাম্বার যশোর হ ২০-৫২৭৪)-০১ টি,Vivo Y28 মোবাইল ০১ টি,Samsung বাটন মোবাইল ০১ টি,এয়ারটেল সিম (ভারতীয়)০২ টি পাওয়া যায়।হিরোইন এর সিজার মূল্য ১২,০০০০০/- (বার লক্ষ ) টাকা।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর