রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

নওগাঁর ধামইরহাট  সীমান্তে ১৪ বিজিবি,র অভিযানে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

Reporter Name / ২২০ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

 

 

মোঃউজ্জল হোসেন

ধামইরহাট (উপজেলা)প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৪ বিজিবি। আজ (রোববার, ১৮ মে) ভোর সাড়ে ৪টায় উপজেলার কালুপাড়া সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়। আজ সকাল ১০টায় ১৪-বিজিবি পত্নীতলা ব্যাটালিয়ন থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়।পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীন কালুপাড়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃআইয়ুব আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় সীমান্ত পিলার ২৭১/৭-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাদদিঘী গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।যার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। উল্লেখ্য, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের বেলায় অন্ধকারের কারণে বর্ণিত মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়।পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস বলেন, ‘নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে। ঈদকে সামনে রেখর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর