শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহে পাটজাত পণ্য মেলায় কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

Reporter Name / ১০১ Time View
Update : রবিবার, ১১ মে, ২০২৫

 

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ময়মনসিংহের নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চের পাটজাত পণ্য মেলা। মেলায় উদ্যোক্তাদের স্টলে নানা বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। এসময় তরুণীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতিটি স্টলে ছিল তাদের আনাগোনা। তরুণীদের তাদের পছন্দমতো পণ্য কিনতে দেখা যায়।

 

ময়মনসিংহের জেলা প্রশাসন ও পাট অধিদফতর আয়োজিত পাঁচ দিনব্যাপী পাটজাত পণ্য মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে ৩৭ জন উদ্যোক্তা স্টল নিয়ে বসেছেন। স্টলগুলোতে রয়েছে পাটের তৈরি ফ্লোরম্যাট, টেবিলম্যাট, হাতব্যাগ, লেডিস ব্যাগ, সাইডব্যাগ, প্যান ফোল্ডার, শপিংব্যাগ, বাজারের ব্যাগসহ হরেক রকমের পণ্য। দর্শনার্থীরা পছন্দমতো স্টলগুলো থেকে পণ্য কিনে নিয়ে যাচ্ছেন। হাতের কাছে এমন হরেক রকমের পাটজাত পণ্য পেয়ে খুশি তারা।

 

ঘুরতে আসা রাজা মনি বলেন, ‘মেলায় স্টলগুলো পাটজাত প্রত্যেকটি পণ্য আমাদের সাংসারিক জীবনে কাজে লাগবে। পণ্যের দাম অনেকটাই নাগালের মধ্যে। মেলায় একসঙ্গে অনেক ধরনের পণ্য পাওয়া যায়।

 

তিনি আরও বলেন, দেশে পলিথিনের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। দেশকে পরিবেশ নষ্ট করার হাত থেকে বাঁচাতে হলে পলিথিনমুক্ত করতে হবে। এজন্য পাটজাত পণ্য বেশি বেশি ব্যবহার বাড়াতে হবে। গৃহবধূ শাহানারা আক্তার মেলায় দুই কন্যাকে নিয়ে এসেছি। তিনি বলেন, মেলা খুব জমে উঠেছে। এখানে পছন্দের পণ্য খুঁজে নেওয়া যায়। মোটামুটি কম দামের মধ্যেই কেনা যাচ্ছে। এরকম মেলা বেশি বেশি আয়োজন করা প্রয়োজন।

 

উদ্যোক্তা শিউলি বিশ্বাস জানান, বৃহস্পতিবার বিকালে মেলা উদ্বোধন হয়েছে। উদ্বোধনের পর থেকেই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। স্টলগুলোতে বেচাকেনা বেশ ভালো। দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তারা এসে স্টল নিয়েছেন। মেলায় পাটজাত পণ্যের প্রায় শতাধিক আইটেমের পণ্য রয়েছে। সীমিত লাভে আমরা পণ্য ভোক্তাদের হাতে তুলে দিচ্ছি। কম দামে পণ্য কিনতে পেরে ভোক্তারাও খুশি।

 

আয়োজক ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম জানান, পরিবেশের বিপর্যয় এড়াতে পাটজাত পণ্য ব্যবহারে আগ্রহী করতেই এই মেলার আয়োজন। মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলছে। বৃহস্পতিবার (৯ মে) শুরু হওয়া পাটজাত পণ্য মেলা চলবে আগামী ১৪ মে পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর