সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

আদালতের রায়ে মেয়র আরিফ, গেজেট প্রকাশের নির্দেশ  

Reporter Name / ১৮৭ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া।।

নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করার দীর্ঘ চার বছর পর মেয়রের পদ ফিরে পেয়েছেন কুষ্টিয়ার মিরপুর পৌরসভার শেখ আরিফুর রহমান আরিফ। আদালত তাকে মেয়র হিসেবে ঘোষণা দিয়ে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে (ইসি)।

 

 

কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনাল নং-৪ এর যুগ্ম দায়রা জজ আলমগীর হোসাইন এই রায় দেন। আদালতের রায়ে বলা হয়, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০-এর ৫৯(খ) বিধি অনুযায়ী আরিফুর রহমানের পক্ষে রায় দেওয়া হয়েছে।

 

 

আদালতের রায়ে আরও বলা হয়, গত ২০২১ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. এনামুল হককে মেয়র নির্বাচিত ঘোষণা বাতিল করা হলো। ওই নির্বাচনে ‘মোবাইল’ প্রতীকের প্রার্থী আরিফুর রহমানকেই যথাযথভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হলো।

 

 

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়কে আগামী ১০ দিনের মধ্যে আরিফুর রহমানকে মিরপুর পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত।

 

 

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আমরা এখনও রায়ের কপি পাইনি। আদালতের আদেশ পেলে কমিশনের সিদ্ধান্তের আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর