শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ইটভাটার মালিক কে দুই লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

 

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে দু’লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার ঢেমশা ইউনিয়নের কলেজ রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

উপজেলা প্রশাসন জানান ,গোয়েন্দা সংস্থার তথ‍্যের ভিত্তিতে সড়কের পাশে মাটি কেটে গর্ত করে সড়ককে ঝুঁকিপূর্ণ করার অপরাধে সাতকানিয়া কলেজ রোড এলাকায় এইচবিএম ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়া যাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই ইটভাটাকে ২ লক্ষ টাকা জরিমানা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষিজমি সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন এই পর্যন্ত মাটি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৫০ লক্ষ টাকার অধিক জরিমানা ও বেশ কয়েকজন অপরাধীকে কারাদণ্ড প্রদান করেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর