শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নতুন উপজেলা কমিটি অনুমোদন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা কমিটি গঠন, নজরুল সভাপতি, জিন্নাহ সম্পাদক,হিরন সাংগঠনিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  রাণীশংকৈলে পিআইও’র দুর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক ও রাজনৈতিক নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ  ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ  কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা  সাতকানিয়ায় ইয়াবাসহ ৪ জন আটক, মামলা দায়ের চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, উদ্ধার ১৬০ গ্রাম গাঁজা

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা কমিটি গঠন, নজরুল সভাপতি, জিন্নাহ সম্পাদক,হিরন সাংগঠনিক

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

কাগজ প্রতিবেদক :

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা শাখার কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেলে থানামোড়ের আছিয়া বছির মেডিকেল সেন্টার এ সলঙ্গা থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় আনোয়ারুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এম.ডি মহসীন আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ,সহসভাপতি আব্দুল আজিজ,ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফর রহমান,সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রউফ, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম সহ অনেকে। মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা শাখার সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম নূরমোহাম্মদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জিন্নাহ,সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন হিরন, কোষাধ্যক্ষ এসএম ফারুক হায়দার কে করে আংশিক কমিটি গঠন করা হয়েছে এবং আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সলঙ্গা থানার সকল পল্লী চিকিৎসকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাদের সকল দাবি আদায়ের চেষ্টা করে যাবার প্রত্যায় ব্যক্ত করেছেন এবং কেন্দ্রীয় কমিটি সহ সিরাজগঞ্জ জেলা কমিটির সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক,সলঙ্গা থানা শাখার নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন হিরন বলেন,একটি সুস্থ সবল জনগোষ্ঠীই দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। এ জন্য প্রয়োজন স্বাস্থ্য সচেতনতা,রোগ প্রতিরোধ মূলক প্রয়োজনীয় পদক্ষেপ এবং যথাযথ চিকিৎসা ও স্বাস্থ্য সেবা। সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের প্রতি সরকার ও সংশ্লিষ্টগণ আরো সচেষ্ট হবেন বলে আমি আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর