শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নতুন উপজেলা কমিটি অনুমোদন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি সলঙ্গা থানা কমিটি গঠন, নজরুল সভাপতি, জিন্নাহ সম্পাদক,হিরন সাংগঠনিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  রাণীশংকৈলে পিআইও’র দুর্নীতির প্রতিবাদ করায় সাংবাদিক ও রাজনৈতিক নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ  ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ছাগল বিতরণ  কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা  সাতকানিয়ায় ইয়াবাসহ ৪ জন আটক, মামলা দায়ের চিকিৎসা নয়, নিপীড়ন: ভূয়া ডাক্তারের হাতে জিম্মি অভয়নগরের মানুষ দীঘিনালায় মাদকবিরোধী অভিযানে যুবক আটক, উদ্ধার ১৬০ গ্রাম গাঁজা

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা : আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ 

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার দায়ে শামীম জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে কুপিয়ে হত্যা করেছে। এছাড়াও বিক্ষুদ্ধ জনতা তার আস্তানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিন-পশ্চিম ফিলিপনগর গ্রামে অবস্থিত ওই পীরকে হত্যা শেষে তার আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কথিত পীর শামীম রেজা ওরফে শামীম জাহাঙ্গীরের পবিত্রে কোরআন অবমাননাকর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে মুসল্লিদের হামলায় শামীম রেজা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর সে মুক্তি পেয়ে পুনরায় একই ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়।

হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা তারা দেখেছেন। ভিডিওটি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। তারপর মুসল্লিও বিক্ষুব্ধ এলাকাবাসী তার আাস্তানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগে ও ভাঙচুর করেছে। তাদের হামলায় শামীম নিহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর