শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সাতকানিয়ায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্ৰাম প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ইটভাটাকে ২লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

একই সঙ্গে কৃষিজমির মাটি কাটার ফলে পরিবেশ ও কৃষিতে মারাত্মক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।

শুক্রবার (১০এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়া উপজেলা ১১নং কালিয়াশ ইউনিয়নের উত্তর সাতকানিয়া এলাকায় জাফর আহমেদ চৌধুরী কলেজের পাশে SBL/এসবিএল’ নামের ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশবিধি লঙ্ঘন করে কৃষিজমির উর্বর টপসয়েল কেটে SBL ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল। এতে একদিকে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হলেও অন্যদিকে জমির প্রাকৃতিক গঠন নষ্ট হয়ে যাচ্ছে।

পরিবেশবিদদের মতে, এভাবে মাটি কাটার ফলে জমির উর্বরতা দ্রুত কমে যায়,পানি ধারণক্ষমতা হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদে ওই জমি অনাবাদি হয়ে পড়ার বিশাল ঝুঁকি থাকে।

একই সাথে আশপাশের এলাকায় ভূমিক্ষয়,জলাবদ্ধতা ও ধুলাবালুর কারণে বায়ুদূষণও বাড়ছে, যা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছে।

SBL ইটভাটা অভিযান পরিচালনায় সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, কৃষিজমির মাটি কেটে পরিবেশের ক্ষতি করা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর