শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নুরুল কবির সাতকানিয়া চট্রগ্রাম প্রতিনিধি

দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। একইসঙ্গে জ্বালানি সংকট দিন দিন তীব্র হয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।

বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় ১১ দলীয় জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী।

তিনি বলেন দেশের জনগণ তাদের অধিকার ও প্রত্যাশার প্রতিফলন হিসেবে গণভোটে অংশ নিয়ে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে। কিন্তু সরকার সেই বার্তার প্রতি যথাযথ গুরুত্ব না দেওয়ায় জনমনে হতাশা বাড়ছে।

তিনি আরও বলেন জ্বালানি সংকট শুধু অর্থনীতিকে নয়, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সংকট নিরসনে সরকারকে এগিয়ে আসতে হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এলডিপি এনসিপি, এবি পার্টি, নেজামী ইসলামী পার্টিসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে কেরানীহাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে গণভোটের রায় বাস্তবায়ন জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন জনদাবি তুলে ধরা হয় এবং সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর