শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ কুষ্টিয়ার মিরপুর ইউএনও`র হঠকারী সিদ্ধান্তে বিদ্যুৎসেবা বন্ধ  স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অসহায় ছাবেদান: মানবেতর জীবনযাপন তাড়াশে মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক গোপালগঞ্জে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল আরমান পিয়াস

কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উদ্যোগে প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরে আয়োজিত “মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন বর্ডার গার্ড বাংলাদেশ মাদকমুক্ত দেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, মাদক একটি বহুমাত্রিক ও জটিল সামাজিক সমস্যা। এ সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশগ্রহণ অপরিহার্য। তিনি মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, মেহেরপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাছির উদ্দিন ফরাজী, কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। এ সময়ে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি প্রসিকিউটর শাইমুন আহমেদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দি মোর্শেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময়ে অতিথিবৃন্দ ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে জব্দকৃত ৪ হাজার ৪শ’ ৩২ বোতল বিদেশি মদ, ১২ লিটার দেশীয় মদ, ৭ হাজার ৭শ’ ৮৭ বোতল ফেন্সিডিল, ৫শ’ ৫০ কেজি গাঁজা, ২৬কেজি ২শ’৫৩ গ্রাম হেরোইন, ৬ কেজি ৫ গ্রাস কোকেন, ৬৭ হাজার ৪শ’ ৯৬ পিস ইয়াবা, ১০ হাজার ১শ’ ৩৭ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৯৭ হাজার ৬শ’ ৫৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট, ১লক্ষ ৫৫ হাজার ৯শ’ ৯ প্যাকেট বিড়ি, ৩০ বোতল এলএসডি, ১ হাজার ৪শ’ ৭৬ পিস ভারতীয় ক্যাপসুল এবং ২ হাজার ২শ’ ৯৯ পিস ভারতীয় ইনজেকশন ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৩১ কোটি ৩৪ লক্ষ ৯৭ হাজার ৯শ’ ৯৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর