শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ কুষ্টিয়ার মিরপুর ইউএনও`র হঠকারী সিদ্ধান্তে বিদ্যুৎসেবা বন্ধ  স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অসহায় ছাবেদান: মানবেতর জীবনযাপন তাড়াশে মানিকছড়িতে সাড়ে ৮ কেজি গাঁজাসহ এক যুবক আটক গোপালগঞ্জে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সোহেল আরমান পিয়াস

পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল ২০২৬ বুধবার, উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান।

সভায় নববর্ষ উদযাপনকে আনন্দঘন ও বর্ণিল করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা।উপস্থিত বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে সকলের অংশগ্রহণে সার্বজনীনভাবে উদযাপন করতে হবে। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর