বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু 

Reporter Name / ২০৭ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন ভবনে পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আলহাজ্ব নইমুদ্দিন (৫২) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুরে উপজেলার রাতোর ইউনিয়নের ফরিদপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাইমুদ্দিন বাচোর সতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও ঐ এলাকার মৃত এমাজউদ্দীনের ছেলে।

 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় যে,ঘটনার দিন সকালে নইমুদ্দিন তার বাংলাগড় বাজারের পাশে নির্মাণাধীন বাসায় পাম্প দিয়ে পানি দেয়ার সময় পাম্পের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।

 

নিহতের ছেলে আব্দুল আওয়াল জানান, সকাল নয়টার সময় বাবা ও আমি একসাথে বাসা থেকে বের হয়ে কাজে যায়। আমি ধান ক্ষেতে স্প্রে দিতে যায় আর বাবা আমাদের নতুন বাসার ছাদে পানি দেয়ার জন্য যায়। আমি ক্ষেত থেকে দুপুরে বাসায় এসে দেখি বাবা বাসায় আসেন নি। পরে বাবাকে খুঁজতে নতুন বাসায় যায় গিয়ে দেখি বাবা পাম্পের তারে জড়িয়ে নিচে পড়ে গিয়ে সেখানেই মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার এসআই কিশোর কুমার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর