বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ত্রিশালে ডায়গনস্টিক সেন্টারে অনিমের অভিযোগে সিলগালা   দাপুনিয়া ভূমি কর্মকর্তার অর্থের বিনিময়ে খাস জমি বন্দোবস্ত খাজনা খারিজে ঘুষের অভিযোগ গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন  আহ্বায়ক কমিটি গঠন, যুগ্ম আহ্বায়ক মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন, ৭ দফা রেজুলেশন গৃহীত কমলনগর শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন রিপোর্টার্স ক্লাবের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত  টুঙ্গিপাড়ায় ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: গাড়ি ফেলে বোতলে তেল বিক্রি, ক্ষোভে ফুঁসছেন গ্রাহক ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

বীর মুক্তিযোদ্ধা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটি সম্প্রীতি জোটের

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

মো.মাসুদ রানা,

বিশেষ প্রতিনিধি:

​পার্বত্য চট্টগ্রামের অবাঙ্গালি জাতির প্রখ্যাত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং, বীর বিক্রম এর অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁর নামে পাড়ার নামকরণের দাবি জানিয়েছে ‘সিএইচটি সম্প্রীতি জোট’। সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জোরালো দাবি উত্থাপন করেন।

​ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পার্বত্য অঞ্চলের জাতি গোষ্ঠী গুলোর যে বীরত্ব গাথা রয়েছে, তার অন্যতম উজ্জ্বল নক্ষত্র ইউ কে চিং, বীর বিক্রম। দেশের জন্য তাঁর আত্মত্যাগ এবং সাহসিকতা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি মনে করেন, তাঁর নামে একটি পাড়ার নামকরণ করা হলে তা কেবল তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানোই হবে না, বরং এই অঞ্চলের মানুষের মধ্যে দেশপ্রেম এবং সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।

​ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আরও উল্লেখ করেন যে, সিএইচটি সম্প্রীতি জোট সবসময় পাহাড়ের উন্নয়নের পাশাপাশি এখানকার বীর সন্তানদের মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। ইউ কে চিং-এর নামে নামকরণের এই দাবি এলাকার সাধারণ মানুষের প্রাণের দাবি হিসেবেও তিনি উল্লেখ করেন।

​পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন এবং সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে তিনি এই দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর