সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪ গোপালগঞ্জ সরকারি মডেল স্কুলের ২০০০ ব্যাচের বর্ণিল ঈদ পুনর্মিলনী ভোলাহাটে সরকারি জলমহাল বিষ দিয়ে মাছ নিধন: নিঃস্ব মৎস্যজীবীরা, থানায় মামলা রায়গঞ্জে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী পিতা-পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা: গ্রেফতার ১ বিয়ের পিঁড়িতে বসা হলো না প্রকৌশলী জুলফিকারের, আনন্দপুরী এখন শোকের সাগর প্রধানমন্ত্রীর ভুয়া উপদেষ্টা পরিচয়ে প্রতারণা,চকরিয়া থেকে গ্রেফতার ১ কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২, তিন পরিবারে চলছে মাতম ষড়যন্ত্র করে ইসলামের বিজয় ঠেকানো যাবে না, সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান ঈদের দিনে যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়: পারাপার হয়েছে প্রায় ১৪ হাজার যানবাহন কমলনগরে তোরাবগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড:  ৮ টি দোকান পুড়ে ছাই 

রায়গঞ্জে পূর্বশত্রুতার জেরে ব্যবসায়ী পিতা-পুত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

​নিজস্ব প্রতিবেদক,

​সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্বশত্রুতার জেরে এক মসলা ব্যবসায়ী ও তার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামে গত শনিবার রাতে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।

​এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেংনাই গ্রামের বাসিন্দা মসলা ব্যবসায়ী রজব আলী (৫৫) ও তার ছেলে নুরনবী শেখ (৩০) গত শনিবার রাত সাড়ে আটটার দিকে মিত্রতেঘরি বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা রামদা, হাসুয়া, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। স্বজনরা জানিয়েছেন, দুজনের অবস্থাই আশঙ্কাজনক এবং তারা বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, এই ঘটনায় রোববার (২২ মার্চ) ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা (মামলা নং-১৩) দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

​ব্যবসায়ী পরিবারের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর