পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
বিসমিল্লাহির রহমানির রাহিম
মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ, সাম্য ও ভ্রাতৃত্বের এই মহতী ক্ষণে আমি ‘দৈনিক কাগজ’ পরিবারের পক্ষ থেকে আমাদের অগণিত পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই ঈদ মোবারক।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগ করে নেওয়া। তবে এই আনন্দের মাঝে আমরা যেন ভুলে না যাই আমাদের চারপাশের সুবিধাবঞ্চিত মানুষদের। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা যেন একটি সুশৃঙ্খল, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ গড়ার শপথ নেই।
’দৈনিক কাগজ’ সবসময় সত্য ও ন্যায়ের কথা বলে। ঈদের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার—আগামীতেও আমরা আপনাদের আস্থার প্রতীক হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখব। সমাজের অন্ধকার দূর করে আলোর পথ দেখাতে আমরা থাকব আপনাদের পাশেই।
পবিত্র এই উৎসব আপনার ও আপনার পরিবারের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
ঈদ মোবারক!
ধন্যবাদান্তে,
মো: ফিরোজ আল – আমিন মোজাদেদ্দী
সম্পাদক, দৈনিক কাগজ






