শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম

ঈদি হিসেবে টাকা নয়, শিশুদের হাতে পরিবেশবান্ধব ‘গাছের চারা’

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জ  প্রতিনিধি:

ঈদের সালামি মানেই টাকা—এই প্রথা ভেঙে সিরাজগঞ্জের কামারখন্দে শিশুদের হাতে তুলে দেওয়া হয়েছে পরিবেশবান্ধব উপহার দেবদারু গাছের চারা। শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উপলক্ষে কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট শেখপাড়া এলাকায় ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’র উদ্যোগে ৫০ জন শিশুর মাঝে এই চারা বিতরণ করা হয়।

​ব্যতিক্রমী এই আয়োজনের মূল উদ্যোক্তা জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত বৃক্ষপ্রেমী ও ব্যাংকার মাহবুবুল ইসলাম পলাশ। তিনি বলেন, “পরিবেশ সচেতনতা বাড়াতে এবং শিশুদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়তেই আমাদের এই উদ্যোগ। গাছ কেবল উপহার নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার প্রতীক।” তিনি নিজে এদিন একটি বিরল প্রজাতির ‘বুদ্ধা নারিকেল’ গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

​সালামি হিসেবে গাছ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। শিক্ষার্থী কাওসার ও জিহাদ জানায়, বাড়িতে এই চারা রোপণ করে তারা এর যত্ন নেবে। উদ্যোক্তারা মনে করেন, ছোটবেলা থেকেই শিশুদের মনে প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারলে ভবিষ্যতে পরিবেশ বিপর্যয় রোধ করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর