শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম

ঈদের ছুটিতে যমুনা পাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬

 

​সিরাজগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল নেমেছে। শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেল থেকেই যমুনার পাড় ও শহররক্ষা বাঁধ এলাকায় বিভিন্ন বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

​শহরের পুরাতন জেলখানা ঘাট, পৌর শিশু পার্ক, হার্ড পয়েন্ট এবং চায়না বাঁধ এলাকা এখন মুখরিত। দর্শনার্থীদের কেউ পরিবার নিয়ে ঘুরছেন, কেউবা বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছেন। অনেকে আবার নৌকা ও স্পিডবোটে চড়ে যমুনা সেতু ও রেলসেতুর সৌন্দর্য উপভোগ করছেন।

​ঈদের এই আমেজে প্রাণ ফিরেছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে। যমুনা পাড়ের খাবারের দোকানগুলোতে উপচে পড়া ভিড় থাকায় খুশি ব্যবসায়ীরা। এক ফুচকা বিক্রেতা জানান, দীর্ঘ এক মাস বেচাকেনা কম থাকলেও ঈদের দিন থেকে বিক্রি কয়েকগুণ বেড়েছে। আগামী কয়েকদিন এই ভিড় অব্যাহত থাকবে বলে আশা করছেন তারা।

​শহরের বাজার ভদ্রঘাট থেকে আসা দর্শনার্থী মো. আকাশ খান জানান, ব্যস্ততার কারণে সময় পাওয়া যায় না। ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে যমুনার মুক্ত বাতাসে সময় কাটাতে এসেছেন তারা। দর্শনার্থীদের ভিড় সামলাতে ও নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর