বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অভয়নগরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, নিন্দার ঝড় লংগদুতে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ  মৌসুমের প্রথম ঝড়ে চুয়াডাঙ্গায় ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ মোজাদ্দেদীয়া তরিকা: শরিয়ত ও তরিকতের এক অপূর্ব সমন্বয় এবং সমাজ সংস্কারের কালজয়ী দর্শন রামকৃষ্ণপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আফছার উদ্দিন  ত্যাগ,নির্যাতন সহ্য করেও রামগড়ে বিএনপি’র রাজনৈতিতে হাফেজ আহমেদ ভুঁইয়া  রামগড়ে সৌ‌দি’র খেজুর বিতরণ সমপন্ন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত 

লংগদুতে হিলফুল ফুযুল যুব সংঘের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মোঃ এরশাদ আলী, লংগদু উপজেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হিলফুল ফুযুল যুব সংগঠনের উদ্যোগে এক ব্যতিক্রমীধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।

মঙ্গলবার (১৭ মার্চ) লংগদু হিলফুল ফুযুল যুব সংঘ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকাদার ও সমাজসেবক শাহ আলম মুরাদ।

এসময়ে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি মাওলানা মোঃ ওবায়দুল্লাহ আহরার, সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নুর আলম, মোঃ আব্দুস শুক্কুর ও মোঃ রবিউল ইসলাম প্রমুখ্য।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুর রব দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ রেজাসহ অন্যান্যরা।

এসময় পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে উৎসব মুখর করতে সমাজের বিভিন্ন অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সমাজের অসহায় সুবিধা বঞ্চিত অবহেলিত উপকারভোগীরা সংগঠনটির এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ঈদের আনন্দ কেবল বিত্তবানদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।” তারা আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উল্লেখ্য, হিলফুল ফুযুল যুব সংগঠন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং একটি মানবিক ও দায়িত্বশীল সংগঠন হিসেবে ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর