মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত  সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বহিরাগতদের প্রবেশ বন্ধ করতে হবে-ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত  তানোরে ৬১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি ঝুঁকিপূর্ণ কুষ্টিয়ায় নির্বাচন ঘিরে যৌথ বাহিনীর মহড়া ৩০০ আসনের সংসদ সদস্যরা দুর্নীতিমুক্ত হলে দেশ দুর্নীতিমুক্ত হবে: জাপা প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি

লংগদুতে নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত 

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনসার বাহিনীর নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আয়োজিত  উক্ত ব্রিফিং এ লংগদু উপজেলা প্রশিক্ষক মোঃ মাসুদুর রহমান এর পরিচালনা সভাপতিবত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু ৩৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক নবকুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত।

এসময়ে লংগদু উপজেলা বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী মালামাল ও কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আনসার ভিডিপির কমান্ডার, সহ-কমান্ডার ও সদস্য সদস্যাগন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি নব কুমার বিশ্বাস বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সরকার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তাপস দত্ত বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাননীয় মহাপরিচালক মহোদয়ের আন্তরিকতা ও দুরদর্শিতায় নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা জোরদার করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসারদের নিরাপত্তা ও কেন্দ্রের নিরাপত্তায় জোর দিয়ে নিজস্ব এ্যাপসের মাধ্যমে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষার পাশাপাশি প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য একজন করে অস্ত্রধারী আনসার নিয়োজিত করা হয়েছে এবং বাহিনীর সদস্যদের খাবারের ব্যবস্থা নেওয়া হয়েছ।

এবারের নির্বাচনে সম্পূর্ণ এভিএমআইএস সফটওয়্যার পদ্ধতির মাধ্যমে নির্বাচনে আনসার ভিডিপির সদস্য মনোনয়ন করা হয়েছে।

উল্লেখ্য যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি ২৯৯ নং আসনের ১০ উপজেলার মধ্যে লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিন্তিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর